রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
মদনে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় মসজিদের জমি ডাক নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মদন থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের মনিকা পশ্চিমপাড়ার বাসিন্দা সাহেদ মিয়ার স্ত্রী গেনেদা আক্তার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের মসজিদের জমি ডাকের মাধ্যমে জমা রাখেন গেনেদা আক্তার। ওই জমির ডাকে শাহান তালুকদারও অংশ নেন। পরে গেনেদা আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে বেশি মূল্য ডাক হওয়ায় তারা জমিটি পান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গেনেদা আক্তারের অভিযোগ, শুক্রবার তার ছোট ছেলে শাহাবুলকে বাড়ির পাশের একটি মনোহারী দোকানে দেখতে পেয়ে শাহান তালুকদারসহ কয়েকজন তার ওপর হামলা করেন। পরে তারা বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন।

আহতরা হলেন—শাহেদ, জাকারিয়া, গেনেদা আক্তার, আমিরুল, মানিক ও রাজন। তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে আসাদুল ইসলাম বলেন, ‘গেনেদা আক্তারের দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ 

তার দাবি, গেনেদা আক্তার নিজেই বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেন।

অন্যদিকে গেনেদা আক্তার বলেন, ‘মসজিদের জমি বেশি মূল্য দিয়ে জমা রাখায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ প্রথমে তার ছেলে শাহাবুলকে মারধর করে এবং পরে তাদের বাড়িতে হামলা চালায়।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ‘এ ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মদন   মসজিদ   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close