রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি আরিফুল হকের
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারে মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো ঠাঁই হবে না। অপরাধ দমনে প্রশাসনকে সরাসরি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতা এবং স্বাস্থ্যসেবায় চরম অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে দ্রুত প্রত্যাহারের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কঠোর হুশিয়ারি ও নির্দেশ দেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। গুরুত্বপূর্ণ এ সমন্বয় সভায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের অনুপস্থিতি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলার বিষয়টি নজরে আসলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। 

অনিয়ম ও গাফিলতির সুনির্দিষ্ট অভিযোগ এনে তিনি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আগামী সোমবারের (২৭ সেপ্টেম্বর) মধ্যে তাকে প্রত্যাহার করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 

সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের ছিনিমিনি বা দায়িত্বহীনতা সরকার সহ্য করবে না। চিকিৎসাসেবা সচল রাখা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’ 

মন্ত্রীর এ নজিরবিহীন কঠোর সিদ্ধান্তের পর স্থানীয় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাসস্ট্যান্ড, প্রেস ক্লাব মোড় ও চৌমুহনীসহ কিশোর গ্যাংয়ের চিহ্নিত আড্ডাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক শক্ত অবস্থানে থাকতে হবে। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কারও কোনো শিথিলতা বা যোগসাজশ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’

আইনশৃঙ্খলার পাশাপাশি জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফেরানোর ওপর জোর দেন মন্ত্রী। 

শহরের রাস্তাঘাট সংস্কার এবং মনু নদী সেচ ও সুরক্ষা প্রকল্পের কাজ দ্রুত এবং শতভাগ মান বজায় রেখে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। 

সভায় জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব রিপন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদক   কিশোর গ্যাং   জিরো টলারেন্স   হুঁশিয়ারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close