রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নদী ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নে অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে এ শস্তি দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—কেদারপুর চা বাগানের স্কুল লাইন এলাকার পবণ ঝরার ছেলে জুনেল ঝরা (৩০) এবং দিনারপুর চা বাগানের দশঘর এলাকার গোপাল মুন্ডার ছেলে সোহাগ মুন্ডা (২৪)। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় সহায়তা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানটি মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা বাগান ও দিনারপুর এলাকায় চালানো হয়। একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের কেদারপুর চা বাগানের দিনারপুর ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে জুনেল ও সোহাগকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের বিধান অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, ‘পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন জিরো টলারেন্স অভিযান ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় শ্রীমঙ্গলের সর্বস্তরের সচেতন নাগরিকদের তথ্য ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অবৈধভাবে   বালু উত্তোলন   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close