রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
গুইমারায় ছয় বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম
খিল্যু মারমা

খিল্যু মারমা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বও) উপজেলার বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে।

খিল্যু মারমা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী।

তিনি বলেন, ‘রোববার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে খিল্যু মারমা শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

‘খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানার যৌথ অভিযান এবং স্থানীয়রদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে।’

অভিযুক্ত খিল্যু মারমা থানা-পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোহাম্মদ সোহরাওয়ার্দী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুইমারায় শিশু ধর্ষণ চেষ্টা   অভিযুক্ত আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close