| শিরোনাম: |

ছবি: প্রতিনিধি
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার চম্পটপাড়া, প্রভাত কারবারিপাড়া, হাফিজের দোকান, আলীর বাজার, চিনারী বাজার, আবাসিক, রেফারপাড়া বাজার ও চৈক্ষ্যং রাস্তার মাথাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে অভিযানে পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন, এসআই উপেন বড়ুয়া, এসআই নিশাত বড়ুয়া, এসআই আবু সাইদ, এসআই জহিরুল ইসলাম, এসআই মিয়েল চাকমা, এএসআই রাজিব, এএসআই মফিজ, এএসআই মাহফুজসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় কিশোরদের অপ্রয়োজনীয় আড্ডা, ঘোরাঘুরি ও বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান ও বিভিন্ন অভিযোগে ১৯ কিশোরকে সতর্কতামূলকভাবে আটক করা হয়।
পরে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে নেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতাও থানায় উপস্থিত ছিলেন। ওসি মো. শাহেদ পারভেজ অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং কিশোরদের ভবিষ্যৎ নিরাপত্তা, মাদক থেকে দূরে থাকা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার বিষয়ে সচেতন করেন।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, কিশোরদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে পরিবারকে আরও দায়িত্বশীলভাবে নজর রাখতে হবে। একই সঙ্গে কিশোরদের স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
উপস্থিত অভিভাবকেরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা কিশোরদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
ওসি মো. শাহেদ পারভেজ বলেন, “কিশোরদের অপরাধী হিসেবে চিহ্নিত করা আমাদের উদ্দেশ্য নয়। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য। অভিভাবকদেরও এ বিষয়ে আরও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “কিশোরদের প্রতি আইনগত ও সামাজিক দায়িত্বের বিষয়টি বিবেচনা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তারা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে তাদের ও অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
পুলিশ জানায়, আটক কিশোরদের কাছ থেকে ভবিষ্যতে সদাচরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়। পরে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কেকে/সাশ