রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
বাইমাইলে টয়লেটের কথা বলে পুলিশের কাছ থেকে আসামির পলায়ন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ এএম
আসামি পিচ্চি রাজা

আসামি পিচ্চি রাজা

বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে পালিয়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল ময়লার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, মামলার শুনানি ও হাজিরার জন্য নিয়মিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে নেওয়া হয়। রোববার সকালে একইভাবে ৩০ জন আসামিকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল।

পথে গাড়িটি গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে রাজা টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে সঙ্গে থাকা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) তাকে গাড়ি থেকে নামিয়ে টয়লেটে যাওয়ার সুযোগ দেন। এ সময় কৌশলে দৌড়ে পালিয়ে যান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, “ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একজন বন্দি পালিয়ে গেছেন। যতটুকু জানতে পেরেছি, ওই বন্দি টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার-চেঁচামেচি করছিলেন। পরে তাকে টয়লেটে যাওয়ার জন্য গাড়ি থেকে নামানো হলে তিনি পালিয়ে যান। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের কারাগারে বন্দি রাজা ওরফে পিচ্চি রাজাকে পুলিশ আজ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে গেছেন। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন।”

পলাতক আসামিকে আটকের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আসামির পলায়ন   পুলিশ   গাজীপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close