রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুল আমিন (২৭) নামে যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুইট্টা ঝিরি রাস্তার মাথায় নাইক্ষ্যংছড়ি-চাকঢালা পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সারা মাসব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নুরুল আমিনকে আটক করে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”


কেকে/সাশ  


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close