রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় গ্রেপ্তার এক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের তৈলখোলা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার সময় শামসু নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে থাইংখালী বিটের ক্যাম্প-১৩ সংলগ্ন তৈলখোলা এলাকার ২০২০-২১ অর্থবছরের ২২০ হেক্টর বনায়ন এলাকায় এ অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একদল ব্যক্তি অবৈধভাবে গাছ কাটছে বলে জানতে পারে উখিয়া রেঞ্জ ও থাইংখালী বিটের বনকর্মীরা। পরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও শামসুকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসু উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি সৈয়দ আলমের ছেলে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংরক্ষিত বনাঞ্চলের সরকারি সম্পদ রক্ষায় বন বিভাগ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গভীর রাতে অভিযান চালিয়ে গাছ কাটার অভিযোগে শামসুকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে। সরকারি বনভূমি ও বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  উখিয়া   সংরক্ষিত বনাঞ্চল   গাছ কাটা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close