সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      ● নানা বিতর্কে আস্থা হারাচ্ছে বিএনপি      ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      
দেশজুড়ে
কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই কাঠামোর আওতায় আনতে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচির আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে সভাটির আয়োজন করা হয়।

সভায় কালীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্প্রসারণ, নাগরিক সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি পরিকল্পিত পৌর এলাকা গড়ে তুলতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতাকে মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকল্পটির কারিগরি সহায়তা দিচ্ছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)। সভায় স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের টিম লিডার আজহার আলী।

সভায় কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আবুল হোসেন এবং এলজিইডির আঞ্চলিক সমন্বয়ক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সভায় অংশ নেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডিসি লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আবুল বাশার, আবদুল আহাদ নাফিস ও নাজমুস সাদাত।

আলোচনায় বক্তারা বলেন, কালীগঞ্জ পৌরসভার উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসংখ্যা, পরিবেশ, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও ভবিষ্যৎ নগরায়ণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় বাস্তবতা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হলে তা পৌরসভার টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close