রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
বাজিতপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে।

মামলার এজাহার, আদালত সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৬ সালে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার নয়াহাটি গ্রামের মৃত তোফাচাঁদের মেয়ে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইল সাগর মিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইলের বিরোধ শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ঝর্ণা আক্তার তার দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়া বাসা থেকে বাজিতপুরে মায়ের বাড়ি নিলখী নয়াহাটে চলে আসেন। সেখানে গিয়ে তিনি তার মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান।

এর পরদিন ১২ এপ্রিল রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে ইসমাইল সাগর মিয়া অজ্ঞাতনামা আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ইসমাইল কোমর থেকে ধারালো ছুরি বের করেন। এরপর তিনি ঝর্ণা আক্তারের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঝর্ণা আক্তার মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ইসমাইল সাগর মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় নিহত ঝর্ণা আক্তারের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল সাগর মিয়া ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রায় এক দশকের বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ইসমাইল সাগর মিয়াকে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত এপিপি অ্যাডভোকেট মনসুর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি ইসমাইল সাগর মিয়াকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, মামলার নথি, সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত এ সাজা ঘোষণা করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close