রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
সরকারি চাকরির প্রলোভনে লাখ টাকা আত্মসাৎ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
ধামরাই (প্রতিনিধি)
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম। দুজনকে আসামি করে সি আর মামলা নং- ৮০২/২৬ দায়ের করেন, যার ধারা ৪২০ ও ৫০৬। এর আগে এ ঘটনায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ধামরাই থানায় লিখিত অভিযোগও করেন ওই ভুক্তভোগী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) থানা প্রশাসনের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কার্য সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে সোমভাগ ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মো. কামরুল হাসান খোকন ভুক্তভোগী সিরাজুল ইসলামের কাছ থেকে চার লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা চাকরি দিতে ব্যর্থ হন। পরবর্তীতে চাকরি না হওয়ায় সিরাজুল ইসলাম তার টাকা ফেরত চান।

টাকা ফেরতের চাপের মুখে ২০২৩ সালের ২০ জুন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম নিজের স্বাক্ষরিত একটি চেকের মাধ্যমে ৫০ হাজার টাকা ফেরত দেন। তবে বাকি সাড়ে তিন লাখ টাকা পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকেন।

ভুক্তভোগী সিরাজুল ইসলামের দাবি, পাওনা টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

সর্বশেষ গত ১৬ আগস্ট জাহাঙ্গীর আলমের বাড়িতে টাকা চাইতে গেলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে অবশেষে তিনি আইনের আশ্রয় নেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা উদ্ধারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম টাকা লেনদেনের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, ‘নিউজ করার দরকার নেই ভাই। আপনার কাছে যেহেতু গিয়েছে, আমরা বসে মীমাংসা করে নিই। সে আমার কাছে টাকা পাবে সত্য, তবে এত টাকা নয়, ৭০ হাজার টাকা পাবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   চাকরির নামে   টাকা নেওয়ার   অভিযোগ   ইউপি সদস্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close