রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
ফরিদপুরে বটগাছের নিচে লুকানো বস্তা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকা সড়কের পাশে বটগাছের নিচে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ফরিদপুর থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই আশরাফুল আলমসহ পুলিশ সদস্যদের নিয়ে একটি অভিযানিক দল গঠন করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হাদল ইউনিয়নের কোনো একটি এলাকায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় কুচলিয়া গ্রামের পাকা সড়কের পাশে বটগাছের নিচে অভিযান চালায় পুলিশ। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালানো হয়। বস্তার ভেতর থেকে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও বিভিন্ন আকারের তিনটি পুরোনো ধারালো দা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা চাপাতিটির দৈর্ঘ্য প্রায় ১৪ দশমিক ৫ ইঞ্চি এবং হাতলসহ ছুরিটির দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, ‘থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।’ পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অস্ত্র-গুলি উদ্ধার   পাবনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close