রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
কাউখালীতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী সভা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সভাকক্ষে এ  সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, থানার এসআই মাসুদ আল মামুন, কাউখালী ইসলামি কমপ্লেক্সের সুপার মো. হোসাইন আহম্মেদ, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার, গন্ধর্ব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার, আইরন জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সামসুর রহমান মিজান প্রমুখ।

সভায় রেহেনা আক্তার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে এবং শিক্ষার্থীদেরকে মাদক থেকে বাঁচতে হলে সবার প্রথমে নিজেদেরকে সচেতন হতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন এখান থেকে যাওয়ার পর আপনারা মাদকের কুফলতা সম্পর্কে শিক্ষার্থীদের জানাবেন। তাদের সচেতন করবেন। কাউখালী উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কোনো তথ্য থাকলে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   শিক্ষাপ্রতিষ্ঠান   পরিচ্ছন্নতা   মাদকবিরোধী   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close