সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      
দেশজুড়ে
মিঠাপুকুরে ৩৩ প্রশিক্ষণার্থী পেলেন সেলাই মেশিন
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে জয়ন্তীপুর সেলাই মেশিন ট্রেনিং সেন্টারের ৩৩ প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির কার্যক্রমের ১২তম বছরে আরও একদল প্রশিক্ষণার্থী আত্মকর্মসংস্থানের সুযোগ পেলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জয়ন্তীপুর পীরস্থান দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন ও সনদ তুলে দেওয়া হয়। 

সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস), ঢাকার অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এনামুল হক, এসএসটিএসের প্রকল্প কর্মকর্তা হারুনুর রশিদ এবং জয়ন্তীপুর পীরস্থান দাখিল মাদরাসার সুপার শফিউল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছর ৩৩ জনসহ গত এক যুগে এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোট প্রায় ৪০০ জন দরিদ্র ও অসহায় প্রশিক্ষণার্থী সেলাই মেশিন পেয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর সেলাই মেশিন হাতে পাওয়ায় তারা আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে গোলাম রব্বানী বলেন, ‘দরিদ্র ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তাই প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম যেন বন্ধ না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।

এ সময় জয়ন্তীপুর পীরস্থান দাখিল মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও উঠে আসে। মাদরাসাটিতে একটি অ্যাকাডেমিক ভবন নির্মাণ প্রয়োজন উল্লেখ করে এমপি বলেন, ‘সরকারি অনুমোদন পাওয়া গেলে পর্যায়ক্রমে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মিঠাপুকুর   প্রশিক্ষণার্থী   সেলাই মেশিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close