রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
ভূঞাপুরে কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
‎ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও ওষুধ বিক্রির অভিযোগে রাশেদুল নামের কবিরাজ ও আশরাফুল নামের ওষুধ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দী বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল এলাকায় অভিযানে তাদের জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাছান। এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই মো. বেলাল হোসেন সঙ্গীয়ফোর্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় হাড় জোড়া লাগানোর চিকিৎসা দেওয়ার অভিযোগে কবিরাজকে ৫০ হাজার টাকা এবং অনিয়মের অভিযোগে ওষুধের দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানকালে সংশ্লিষ্টদের চিকিৎসা ও ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা করেন।

‎ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযানের সময় সাধারণ মানুষকে অনুমোদিত চিকিৎসক ও বৈধ ওষুধের দোকান থেকে চিকিৎসা ও ওষুধ গ্রহণের আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভূঞাপুর   কবিরাজ   ওষুধ ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close