রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
পটিয়ায় জলাশয়ের উৎপাদনশীলতা বাড়াতে পোনা মাছ অবমুক্ত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রাজস্ব খাতের আওতায় ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরঘাট চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

কর্মসূচিতে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতের ১০–১৫ সেন্টিমিটার আকারের পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।

এনামুল হক এনাম বলেন, ‘প্রাতিষ্ঠানিক জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব।’ 

পোনা অবমুক্তের পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা হাবিবউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পটিয়া   জলাশয়   পোনা মাছ   অবমুক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close