শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
শেরপুরে যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুহুল আমিন (৪০) নামের একজনের বিরুদ্ধে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রুহুল আমিন উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা চুনাতাপাড়া গ্রামের আলতাফ মুন্সির ছেলে।

ঘটনার বিবরণে ভিকটিমের নানা আবু তালেব জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রুহুল আমিন তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কান্নাকাটি শুরু করে। তখন অভিযুক্ত রুহুল শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায় এবং রুম থেকে বের করে দেয়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে নানী জমিলা বেগমকে বিষয়টি বিস্তারিত জানায়। শিশুটির বাবা-মা উভয়েই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। খবর পেয়ে তারা গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন।
 
অভিযোগের বিষয়ে জানতে রুহুল আমিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close