রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও অপতথ্য প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা তথ্য পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সঠিক তথ্য যাচাই ও প্রচারের আহ্বান জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মোত্তালেব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য অধ্যাপক চৌধুরী আব্দুর রব। দিবসের মূল বিষয়বস্তুর ওপর আলোচনা করেন সনাক সভাপতি অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু।

সভায় বক্তারা বলেন, জনস্বার্থে প্রণীত আইনগুলোর মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ গুরুত্বপূর্ণ। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ প্রয়োজন। তবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য দিতে অনীহার কারণে সাংবাদিক ও সাধারণ মানুষ অনেক সময় প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হন।

বক্তারা আরও বলেন, যাচাইহীন তথ্য ও গুজব সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তাই অপতথ্য মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য যাচাই করে তা ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচনায় দীর্ঘদিন তথ্য কমিশন পুনর্গঠন না হওয়ার বিষয়টিও উঠে আসে। এতে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দেন বক্তারা। একই সঙ্গে কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন এবং প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘তথ্য ও উপাত্তে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের নির্ভুলতা বজায় রাখা কল্যাণরাষ্ট্রের অন্যতম লক্ষ্য।’ 

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে তিনি অপতথ্যের বিরুদ্ধে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।

তিনি জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ইউপি সেবা অ্যাপ চালু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সেগুলোর ব্যয়সংক্রান্ত তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুফতা হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক, অ্যাডভোকেট এসএম মাহবুব মোরশেদ লালন, প্রেস ক্লাব প্রতিনিধি ইয়ামিন আলী ও তরুণ শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

র‌্যালি ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা অংশ নেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   আন্তর্জাতিক তথ্য অধিকার   দিবস   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close