সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      
দেশজুড়ে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, ‘দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, ‘দেশের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অবস্থান তুলে ধরব।’

পথসভায় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও পথ সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য একেএম নাসের উজ্জ্বল, চান মিয়া মাস্টার, আমির শাহ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,  উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তাহিরপুর   বিএনপি   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close