রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
পঞ্চগড়ে মডার্ণ পাইথিয়ান গেমসের ফ্রেন্ডশিপ দাবা কার্নিভাল
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডশিপ দাবা কার্নিভাল। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটির উদ্যোগে এ দাবা খেলার আয়োজন করা হয়। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাটি দাবার প্রচলিত নিয়ম অনুসরণ করে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রায়, সাংগঠনিক সম্পাদক মো. আসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম এবং মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, আটোয়ারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার বর্মন। 

অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট সবুজ হোসাইন উপস্থিত ছিলেন। ফ্রেন্ডশিপ চেস কার্নিভালে সভাপতিত্ব করেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. তোবারক হোসেন।

আয়োজকরা বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি তৈরির অন্যতম কার্যকর মাধ্যম। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাকে কেন্দ্র করে এমন আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখবে।

আয়োজক কমিটি আরও জানায়, ভবিষ্যতে ফ্রেন্ডশিপ চেস কার্নিভালের মতো আয়োজন পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আরও বেশি খেলোয়াড়, ক্রীড়ানুরাগী ও শুভানুধ্যায়ীকে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   মডার্ণ পাইথিয়ান গেমস   ফ্রেন্ডশিপ   দাবা   কার্নিভাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close