সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      
দেশজুড়ে
গ্যাসের চাপ স্বল্পতায় উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার নির্ধারিত দামের চেয়েও প্রায় দ্বিগুণ দামে গ্যাসের মূল্য পরিশোধ করেও প্রয়োজনীয় চাপের গ্যাস পাচ্ছে না জামালপুরের যমুনা সার কারখানা। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চলতি মাসে গ্যাস সরবরাহ শুরু হলেও মাত্র এক সপ্তাহের মধ্যে কমে গেছে গ্যাসের চাপ। ফলে উৎপাদনে ফেরার প্রস্তুতি নিয়েও চালু করা যাচ্ছে না কারখানাটি। 

কারখানায় চাকুরিরতরা জানান, দেশে গ্যাস-সংকটের কারণে প্রায় আড়াই বছর ধরে বন্ধ ছিল জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা। দীর্ঘ অপেক্ষার পর চলতি মাসে কারখানাটিতে আবারও গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফেরার প্রস্তুতি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এক সপ্তাহ না পেরোতেই প্রয়োজনীয় মাত্রার তুলনায় কমে যায় গ্যাসের চাপ। ফলে গ্যাস সরবরাহ থাকলেও প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদনে যেতে পারছে না দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানা।

যমুনা সার কারখানার জিএম (অপারেশন) ফজলুল হক জানান, ‘কারখানার নিয়মিত উৎপাদন ধরে রাখতে প্রতিদিন ৪২-৪৩ এমএমসিএফ গ্যাস প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপস্বল্পতার কারণে আমরা উৎপাদনে যেতে পারছি না। গ্যাসের চাপস্বল্পতার সমস্যা কেটে গেলে যেকোনো সময় উৎপাদনে যেতে পারবো।’

কারখানা কর্তৃপক্ষের দাবি, উৎপাদন শুরু করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। এখন প্রয়োজন শুধু নির্ধারিত চাপ অনুযায়ী গ্যাস সরবরাহ।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর কারখানাটি উৎপাদনে ফিরলে দেশের সার সরবরাহে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হয়েছিল। তবে গ্যাসের চাপস্বল্পতায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গ্যাস   স্বল্পতা   উৎপাদন   যমুনা সার কারখানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close