রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহযোগীতায় মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
  
সকালে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ ছাড়াও সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভা প্রমুখ বক্তব্য দেন।

সভায় জেলার ৯০টি ওয়েব পোর্টালের উপর পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন। অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারী, সিটিজেন চার্টার বা সেবা সমূহ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার তথ্যসহ ৭টি বিষয়ে উপর এ সব পোর্টালের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। 

প্রতিবেদনে বলা হয়, সাতটি বিষয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারী, সেবা সমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাসহ পাঁচটি বিষয়ের তথ্য হালনাগাদকরণ গত বছরের তুলনায় কমেছে। তবে অফিস প্রধান ও যোগাযোগের ক্ষেত্রে দুইটি বিষয়ের তথ্য হালনাগাদ গত বছরের তুলনায় বেড়েছে। ৯০টি পোর্টালের মধ্যে ৩১টিতে ৫০ শতাংশের কম তথ্য হালনাগাদ রয়েছে আর ৫০ শতাংশের বেশি তথ্য হালনাগাদ রয়েছে ৫৯টি পোর্টালে। চারটি পোর্টালে শতভাগ তথ্য থাকলেও ছয়টি পোর্টালে কোনো তথ্য নেই। এ ছাড়াও এ সব পোর্টালের আরও অন্যান্য দিক তুলে ধরে কিছু সুপারিশ করা হয়। 

মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তরিক হতে হবে। পাশাপাশি জিডিটাল যুগে অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তির বিষয়ে সচেতন হতে হবে।’ 

সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলে তিনি জানান।  

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   আন্তর্জাতিক তথ্য অধিকার   দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close