রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
লামায় রিকশা চালক সমবায় সমিতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপাজেলায় রিকশা চালক সমবায় সমিতির বৈধ কমিটি ও সমবায় কর্মকর্তাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেবর) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি বাদশা মিয়া।  

​সংবাদ সম্মেলনে বাদশা মিয়া অভিযোগ করে বলেন, সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী বৈধ ও নিবন্ধিত কমিটি বহাল থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল নিজেদের অবৈধভাবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দাবি করে আসছে। উক্ত মহলটি লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদাকে কেন্দ্র করে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে এবং সংগঠনের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
  
​তিনি আরও বলেন, রিকশা চালকদের এ ঐতিহ্যবাহী সংগঠনটিকে কোনোভাবেই বিতর্কিত বা ক্ষতিগ্রস্ত করতে দেওয়া হবে না। কুচক্রী মহলের কাল্পনিক ও ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্য ও স্থানীয় সচেতন মহলকে অনুরোধ জানানো হয়।  

​সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, স্বার্থান্বেষী মহল যদি অবিলম্বে এ অপচেষ্টা ও উশৃঙ্খল মনোভাব বন্ধ না করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  
কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লামা   রিকশা চালক সমবায় সমিতি   অপপ্রচার   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close