সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে বর্ণিল আয়োজনে পালিত হবে বিশ্ব বসতি দিবস
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ৫ অক্টোবর নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে তার কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় দিবসটির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হবে। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে নগরায়ণ, আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য— ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   বর্ণিল   আয়োজন   বিশ্ব বসতি দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close