সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— প্রতিপাদ্যে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। 

সোমাবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের উদ্যোগ মৌলভীবাজার রোডস্থ প্রাইম ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সনাক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সহ-সভাপতি কাজী আসমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য জিডি সন প্রধান সুচিযাং, এসিজি সদস্য রুয়েল খান আশরাফুল, ফুয়াদ হোসেন চৌধুরী, জাহেদ হাসান, ইমন গোস্বামী এবং ইয়েস সদস্যরা। সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের ওপর টিআইবির ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য খাদিজা আক্তার সুমি। 

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের সুষ্ঠু বাস্তবায়ন ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে ডিজিটাল যুগের ভুল তথ্য ও গুজবের প্রসাররোধ করা সম্ভব। একটি সমৃদ্ধ ও স্বচ্ছ বাংলাদেশ গঠনে তথ্য প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

সভায় টিআইবির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে অবিলম্বে তথ্য কমিশন পুনর্গঠন ও উপযুক্ত কমিশনার নিয়োগ, প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের উপযুক্ত পদমর্যাদা নির্ধারণ এবং কমিশনের জনবল, বেতন-ভাতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা হালনাগাদ করা, বাকস্বাধীনতা ও ভিন্নমতের অধিকার সুরক্ষায় ‘ডিজিটাল সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-র বিতর্কিত ধারাসমূহ বাতিলসহ সকল আইনি ও প্রাতিষ্ঠানিক বাঁধা দূর করা, ২০০৯ সালের তথ্য অধিকার আইনের পরিপন্থি সকল বিদ্যমান আইন বাতিল বা সংস্কার করা, তথ্য পেতে আইনি সুরক্ষা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় অনলাইন ও কারিগরি প্রশিক্ষণ  দেওয়া, আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সাধারণ নাগরিক ও গণমাধ্যমের অংশীদারিত্ব বৃদ্ধি করা। 

বক্তারা অপতথ্য ও গুজব  মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ এবং সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতের কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close