রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পরিবেশ দূষণে গ্রীন এনার্জিকে লাখ টাকা জরিমানা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশগত কোনো ব্যবস্থা ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফোর্ডনগর এলাকায় গ্রীন এনার্জি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি পরিবেশগত ব্যবস্থা গ্রহণ ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছিল। এতে সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-’র ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।

মো. আল আমিন কবির বলেন, ‘পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানটিকে আগামী পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   পরিবেশ দূষণ   গ্রীন এনার্জি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close