রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ার কিশোর গ্যাং লিডার ডেভিড জিহাদ আটক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিতি পাওয়া কিশোর গ্যাং লিডার ডেভিড জিহাদকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। 

তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি ও ধারালো অস্ত্র দিয়ে হামলাসহ একাধিক কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে।

জানা যায়, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) স্কুল থেকে তুলে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন সিসিটিভি ফুটেজ দেখে বটতলী স্টেশন এলাকা থেকে ঘটনায় জড়িত আয়ান নামের সহপাঠীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এর পরপরই প্রধান শিক্ষকের মুঠোফোনে হুমকি দিয়ে ডেভিড জিহাদ বলে, ‘আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে নেওয়া হবে।’

হুমকির পর বিষয়টি সমাধানের চেষ্টা চললেও গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘটে আরেক রক্তক্ষয়ী ঘটনা। আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। ডেভিড জিহাদের নেতৃত্বে সংঘটিত এ হামলায় শিক্ষক নজরুল ইসলামকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচটি স্থানে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় শিক্ষকের পরিবার মামলা দায়ের করলে পুলিশ এর আগে একজনকে গ্রেপ্তার করেছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ জানান, ডেভিড জিহাদকে আটকের মধ্য দিয়ে এলাকায় স্বস্তি ফিরেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   কিশোর গ্যাং   লিডার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close