সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      
দেশজুড়ে
জাতীয় নগরনীতি ও অন্তর্ভুক্তিমূলক নগরসেবা নিয়ে রাসিকে প্রশিক্ষণ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জাতীয় নগরনীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগরসেবা বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগরসেবা প্রদানে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নগরসেবা এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা দলভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নগরনীতি   নগরসেবা   রাসিক   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close