সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      
দেশজুড়ে
জীবননগরে ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে মতবিনিময় সভা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণ, সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদারের লক্ষ্যে পৌরসভার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) ইফতেখার রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) অনুপ দাস ও স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার।

সভায় সরকারি দপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির আওতায় নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলোচনায় এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একক উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   ডেঙ্গু   প্রতিরোধ   মতবিনিময়   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close