রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫১
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১৩ জন মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও এসকাফ সিরাপসহ মাদক বিক্রির নগদ অর্থ মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

তিনি জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৬ হাজার ৬৭০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মানিক চাঁদ সওদাগর (৩৫), সাব্বির হোসেন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাব্বির ও সাদ্দাম মানিকের সহযোগী হিসেবে মাদক বিক্রিতে যুক্ত রয়েছে।
  
এ দিকে কাটাখালী, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা, শাহমখদুম, পবা ও মতিহার থানা পুলিশের পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সব অভিযানে ১৯০ গ্রাম গাঁজা, ২৪ পিস ট্যাপেন্টাডল, ৭ পিস ইয়াবা ও একটি এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে একজন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাগরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা, সাব্বিরের বিরুদ্ধে দুটি মাদক ও একটি পেনাল কোডের মামলা এবং রনির বিরুদ্ধে পাঁচটি মাদক ও একটি পেনাল কোডের মামলা রয়েছে।

এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত, ১৬ জন মাদক মামলার আসামি এবং অন্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   পুলিশ   অভিযান   মাদক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close