সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      
দেশজুড়ে
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহারের দায়ে রূপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অর্থদণ্ড দেন। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কটিয়াদী বাজারের রূপালী বেকারিতে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। খাদ্য তৈরির কাজে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহারেরও অভিযোগ ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেকারিটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বেকারীর খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় খাদ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং অননুমোদিত রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শামীমা আফরোজ মারলিজ বলেন, ‘খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি করতে হবে। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা অননুমোদিত রং ব্যবহার করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অস্বাস্থ্যকর   পরিবেশ   খাদ্য তৈরি   বেকারি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close