রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাসাইল-কামারখাড়া সড়কের ভাঙ্গনিয়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা দাবি করেন, জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সত্য নয়। 

তাদের ভাষ্য, ভাঙ্গনিয়া এলাকার দোকানদার তোফাজ্জল মোল্লার সঙ্গে জাহাঙ্গীর মাদবরের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ নিয়ে মামলা চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, কিছুদিন আগে জাহাঙ্গীর মাদবরের ছোট ভাই জহির মাদবর ও তার গাড়িচালককে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়ে জানতে তোফাজ্জল মোল্লার দোকানে গেলে জাহাঙ্গীর মাদবরের সঙ্গে তার কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ওই ঘটনাকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, তোফাজ্জল মোল্লার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা যাচাইয়ের দাবি জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   বিএনপি   নেতা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close