সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মান্দায় সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় উপজেলার সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 

সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ এবং বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
 
ডা. ইকরামুল বারী টিপু উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান। 

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকেসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মান্দা   সাংবাদিকদ   ইউএনও   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close