সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভেড়ামারায় মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রয়াত শিক্ষক মতিউর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভেড়ামারা পাঠচক্র ও ব্যাচ ৮৯’-এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহা. আনোয়ার-উল-আজিম। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজা, কবি মোজাম্মেল হক, কবি আ স ম শাহাবুদ্দিন, ভেড়ামারা পাঠচক্রের সেক্রেটারি বিনোদ কুমার বিশ্বাস, ভেড়ামারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, কবি শাহিনুর হালিম।

ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মো. আনিছুজ্জামান আনিছের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিউর রহমান খানের মেয়ে মোছা. কানন আরা পারভীন টিয়া, মোছা. জাহানারা পারভীন রিক্তা, কবি শরিফুজ্জামান কুদ্দুস, কবি হোসনে-আরা পারভীন, ফয়জুল আজিজ, এসএসসি ৮৯ ব্যাচের ছাত্র সুলতান আলী, লাল শান, মহির উদ্দিন, মো. লিটন, কমরেড বাবলু, রোকুনুজ্জামান রুনু, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোস্তাফিজুর রহমান শামিম, সাইফুল ইসলাম, কবি জাহাঙ্গীর আলম ও মো. তোতা। 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাঠচক্রের সদস্য জাহাঙ্গীর আলম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারায় মতিউর রহমান খান   স্মরণ সভা   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close