মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      
দেশজুড়ে
ফরিদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রাম থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিলা চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। তার মা তাসলিমা বেগম আগেই মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভ্যানে চড়ে ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল জামিলা। পথে মোল্লা গ্রামের একটি শাখা সড়কে পৌঁছালে অসাবধানতাবশত তার পরনের ওড়না চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   কিশোরীর মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close