মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      
রাজধানী
বছিলা চেকপোস্টে চাপাতিসহ যুবক গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় চেকপোস্টে মাসুম (২২) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বসিলা এলাকায় স্থাপিত চেকপোস্ট থেকে চাপাতিসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তিন যুবক রিক্সায় যাওয়ার সময় চেকপোস্টে পুলিশ তাদের সিগন্যাল দেয়। পরে রিক্সা থেকে নেমে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এ সময় মাসুম নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বছিলা চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ এক কিশোর গ‍্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে কারা জড়িত তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বছিলা   চেকপোস্ট   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close