বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
বিনোদন
‘শক’-এর চরিত্র নিয়ে পরিণীতি, ‘মা হয়ে গেলে সামলাতে পারতাম না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্তান হারানো এক মায়ের যন্ত্রণা নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘শক’-এ অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মজার বিষয় হলো, চরিত্রটির দৃশ্য ধারণের সময় তিনি নিজেও অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তখনও মা হননি। আর সেটিই নাকি তার জন্য এক অর্থে আশীর্বাদ ছিল। কারণ, তখন যদি তিনি সন্তানের মা হয়ে যেতেন, চরিত্রটির যন্ত্রণা সামলে অভিনয় করা তার জন্য কঠিন হয়ে পড়ত।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরিণীতি। তার প্রথম ওয়েব সিরিজ ‘শক’ গত ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিরিজটির শুটিংয়ের একটি বড় অংশ শেষ হওয়ার পর ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন অভিনেত্রী।

‘শক’-এ পরিণীতিকে দেখা গেছে এমন এক মায়ের চরিত্রে, যার সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই হাসপাতালের দোলনা থেকে চুরি হয়ে যায়। এরপর মেয়েকে খুঁজতে বছরের পর বছর ছুটে বেড়ান তিনি। একপর্যায়ে সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে প্রায় আবেশগ্রস্ত ও সন্দেহপ্রবণ করে তোলে।

পরিণীতি বলেন, ‘সৌভাগ্যক্রমে তখন আমি মা হওয়ার যাত্রার একেবারে শুরুতে ছিলাম। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে চরিত্রটির আবেগ নেওয়ার মতো পরিস্থিতি তখন আমার ছিল না। এটা এক অর্থে আশীর্বাদই ছিল। কারণ আমি যে ধরনের মা, সন্তান হারানোর মতো পরিস্থিতির সংলাপ ও দৃশ্যে নিজেকে ধরে রাখা আমার জন্য ভীষণ কঠিন হতো।’

অভিনেত্রীর মতে, তখন যদি তিনি সদ্য মা হয়ে যেতেন, তাহলে চরিত্রটির সঙ্গে নিজের বাস্তব অনুভূতির দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ত। তিনি বলেন, ‘এই চরিত্রের সঙ্গে যা ঘটছে, সেগুলো ভাবলেই আমার অসহনীয় কষ্ট হয়। আমার মনে হয়, আমি পুরোপুরি ভেঙে পড়তাম। প্রতিটি দৃশ্যেই কাঁদতাম।’

২০২৫ সালের ১৯ অক্টোবর পুত্রসন্তান নীরের জন্ম দেন পরিণীতি। মা হওয়ার পর নিজের জীবনের এই নতুন অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলে মনে করেন তিনি।

পরিণীতি বলেন, এখন কোনো চরিত্রে অভিনয় করতে হলে তিনি আরও দৃঢ়ভাবে সেটির আবেগ ধারণ করতে পারবেন। কারণ, ধীরে ধীরে তিনি একজন মা হিসেবে নিজের নতুন ভূমিকায় মানিয়ে নিচ্ছেন।

‘শক’-এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে পরিণীতির। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সোনি রাজদান, সুমিত ব্যাস, হারলিন শেঠি, অনুপ সোনি ও ধ্রুব চৌধুরী।

সিদ্ধার্থ পি মালহোত্রার নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন রেনসিল ডি’সিলভা। গত ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে এর স্ট্রিমিং শুরু হয়েছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস 

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ওয়েব সিরিজ   পরিণীতি চোপড়া   বলিউড   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close