রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      
খেলাধুলা
হাসান মাহমুদের হ্যাটট্রিকে দিশেহারা আফগান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবুধাবি টেস্টে তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পথে বাংলাদেশ। এবাদত হোসেন ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। এর মধ্যে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হওয়ার পর ভালোভাবেই জবাব দিচ্ছিল আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছিল তারা। ফলে তৃতীয় দিন শুরুতে স্বাগতিকদের সামনে ছিল বাংলাদেশের সংগ্রহ ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

কিন্তু দিনের শুরুতেই আফগানদের সেই ছন্দে বড় ধাক্কা দেন বাংলাদেশের পেসাররা। তৃতীয় ওভারে ইকরাম আলি খিলকে ৩২ রানে বোল্ড করে ফেরান এবাদত হোসেন।

এরপর পরের ওভারে বল হাতে ঝড় তোলেন হাসান মাহমুদ। প্রথমে ইসমত আলমকে মাত্র ১ রানে বোল্ড করেন তিনি। পরের বলেই সুইংয়ে কায়েস আহমেদকে শূন্য রানে ফেরান। উইকেটের পেছনে ক্যাচটি নেন লিটন দাস। টানা দুই বলে দুই উইকেট নেওয়ার পর হ্যাটট্রিকের সামনে দাঁড়ান হাসান। হ্যাটট্রিক বলে হয় নাটক। আফগান ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটা নাকচ করে দেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে আর আঘাত হানতো অফস্টাম্পে। এলবিডব্লিউ জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মাতেন হাসান মাহমুদ।

প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২২১ রান। রহমত শাহ ৮৭ রানে অপরাজিত আছেন সেঞ্চুরির অপেক্ষায়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাসান মাহমুদ   হ্যাটট্রিক   দিশেহারা   আফগান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close