সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      
দেশজুড়ে
ক্ষেতলালে ৪২ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রস্তুতিমূলক সভা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিদুর্ঘটনা প্রতিরোধসহ সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন।

এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী স্বপন কুমার রায় এবং ৪২টি পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।

সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার দিনগুলোতে সরকারি বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজা চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় প্রতিটি পূজামণ্ডপের উদযাপন কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করারও আহ্বান জানানো হয়, যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করা যায়।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা-২০২৬   নিরাপত্তায় প্রস্তুতিমূলক সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close