সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      
দেশজুড়ে
টঙ্গিবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা
টঙ্গিবাড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য হলো, দেশব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করে তাদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় আনা।

প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা আরিফুল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি টিটু চৌধুরী ও কোষাধ্যক্ষ আপন সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ড   টঙ্গিবাড়ি   অবহিতকরণ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close