সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার গৌরীপুর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী তাঁদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ, গৌরীপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   মাদক সেবন   কারাদণ্ড ও অর্থদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close