জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস ও প্রেস ক্লাবের সভাপতি মো. আজাদ আলি প্রমুখ।
সভায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এ বছর উপজেলার ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
কেকে/এআই