সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
২০ মামলার আসামিসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকায় পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি মমেলা বেগম (৪০) ও তার সহযোগী দুলেনা বেগম (৪৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মমেলা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মমেলা বেগম ওই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুলেনা বেগম একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের মাঠ এলাকার মাদক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মমেলা বেগমকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার সহযোগী হিসেবে পরিচিত দুলেনা বেগমকে চার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘মমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মমেলার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২০টি মামলা রয়েছে।’ 

তার দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে মাদক কারবার চালিয়ে আসছিলেন মমেলা। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   মামলা   আসামি   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close