সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      
শিক্ষা
শিক্ষার মানোন্নয়নে বাদাঘাট উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা  কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য চাঁন মিয়া মাস্টার, বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার, সাধারণ সম্পাদক হারুন রশীদ প্রমুখ 

প্রধান অতিথির বক্তব্যে রিপামনি দেবী বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তোলাও জরুরি। এ জন্য অভিভাবকদের সন্তানদের পড়াশোনার খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং মেধা ও মনন বিকাশে সহযোগিতা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানসম্মত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। প্রতিটি অভিভাবকের দায়িত্ব হলো তার সন্তান টিক মতো স্কুলে যাচ্ছে কি না এবং মোবাইল ফোন ও প্রযুক্তির যথাযথ ব্যাবহার করছে কি না সেদিকে অভিভাবকদের নজর দিতে হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তাহিরপুর   শিক্ষা   মানোন্নয়ন   বাদাঘাট উচ্চবিদ্যালয়   অভিভাবক   সমাবেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close