গুড নেইবারস নীলফামারী সিডিপির আয়োজনে সদর উপজেলার বারুণীর ডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান’।
সোমবার (১২ অক্টোবর) বিকালে ‘প্রতিটি শিশু বেড়ে উঠুক তার পূর্ণ অধিকার, ভালোবাসা আর নিরাপত্তার মধ্যে’—প্রতিপাদ্যে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান। বক্তব্য দেন সংস্থার অফিসার (প্রোগ্রাম) মতিউর রহমান আকাশ, বারুণীর ডাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরু, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, জাতীয় যুব কাউন্সিলের সভাপতি সাইফ আল হাসান, শিশু কাউন্সিলের সভাপতি ফাহমিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোপা আক্তার ও আয়শা আক্তার।
সাংস্কৃতিক পরিবেশনায় শিশু শ্রম, বাল্য বিয়ে রোধসহ শিশু অধিকারের নানা বিষয় উপস্থাপন করেন আয়োজক সংস্থার শিশু শিল্পীরা।
বিভব দেওয়ান বলেন, ‘একটি শিশুর অধিকার নিশ্চিত হলে ওই শিশু সুরক্ষিত থাকে। শিশুর অধিকার নিশ্চিত না হওয়ায় বাড়ছে শিশু শ্রম, বাল্য বিয়েসহ নানা ঘটনা। আমরা সচেতন হলে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ‘
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন এ প্রচারাভিযানে।
কেকে/এআই