সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      
দেশজুড়ে
সহোদর ভাই-বোনসহ পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর পৃথক স্থানে জলাশয় থেকে গত ২৪ ঘন্টার দুই সহোদর ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক দুইটি ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পানিতে ডুবেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন দাড়াইল ও বাকরাল এলাকার স্থানীয় বাসিন্দারা। 

সোমবার (১২ অক্টোবর) টঙ্গীতে এ দুর্ঘটনাগুলো ঘটে।
 
নিহতরা হলেন— পটুয়াখালী জেলার দশদিনা থানার গছানি গ্রামের রাব্বি শেখের দুই সন্তান সুমাইয়া (৮) ও আব্দুল্লাহ (৬)। দাড়াইল এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে তাবাসুম (৪) ও ফরমান আলীর ছেলে সিদ্দিক (৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকালে তুরাগ নদ সংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে  
সুমাইয়া, আব্দুল্লাহ ও তাদের এক সহপাঠী। এ সময় স্রোতে তলিয়ে যায় দুই ভাই-বোন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অপরদিকে সোমবার সকালে বাকরালের পার্শ্ববর্তী গ্রাম দাড়াইল এলাকায় একটি জলাশয়ে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায় দুই শিশু তাবাসুম ও সিদ্দিক। পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
 
পাশাপাশি গ্রামের এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘পৃথক দুইটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   সহোদর   ভাই-বোন   পানি   ডুবে   শিশু   মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close