সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ ও সন্দেহজনক হামে ১ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে, হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জন মারা গেছে।
নিশ্চিত হামে ২২ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক হামে ২ লাখ ৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।
কেকে/এমএ