সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      ● পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি      ● শ্রমিকদের বিক্ষোভে রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ      ● শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’— প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। 

বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুরা উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন, অ্যাকাডেমিক শিক্ষা সুপারভাইজার শিপ্রা রানী মণ্ডল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রঞ্জিত কুমার রায়, সিএস মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ এবং চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের কন্যাশিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহুবা মরিয়ম, দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়মা সোয়াদ তুবা এবং তৃতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জিওয়ানা রায়হান। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী সুরভী এবং তৃতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা মরিয়ম মুন।

আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

আয়োজকরা জানান, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   জাতীয় কন্যাশিশু দিবস   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close