রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি ও নিরাপত্তা যাচাইয়ে রূপপুরে প্রতিনিধি দল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আরএনপিপির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি ও নিরাপত্তা যাচাইয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বায়েরা। 

রোববার (১১ অক্টোবর) শুরু হওয়া এ পরিদর্শনে ইউনিট ১-’র কারিগরি সক্ষমতা, পরিচালনাগত প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়। রূপপুর পারমাণবিক পরিচালনাকারী প্রতিষ্ঠান এনপিসিবিএল এ তথ্য নিশ্চিত করেছে। 

এক কর্মকর্তা জানান, এ উপলক্ষে সকালে রূপপুর প্রকল্পের প্রশিক্ষণকেন্দ্রের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কার্যক্রম শুরু হয়। 

সভায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান, সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, বিশেষজ্ঞ এবং ভিও-সেফটির বিশেষজ্ঞরা অংশ নেন। 

পরিদর্শনকালে ইউনিট ১-’র বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় যাচাই করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা, প্রয়োজনীয় নথিপত্র, পরিচালনাগত প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থার বাস্তবায়ন পর্যালোচনা করা হবে। ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ পরিদর্শন চলবে। 

পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলো মূল্যায়ন করা হবে। এরপর পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

এমডি ড. জায়েদুল হাসান বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বা চালুকরণ কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পরীক্ষা, পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ উৎপাদন   প্রস্তুতি   নিরাপত্তা   যাচাই   রূপপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close