সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু তাহের, সহকারী পরিচালক সাইয়েদা সুলতানাসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা বজায় রাখা, সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা এবং প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জরিপ কাজ প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও পৌর এলাকার ৭, ১ ও ৩ নম্বর ওয়ার্ডে এবং সদর উপজেলার সালন্দর, বেগুন বাড়ি ও রায়পুর ইউনিয়নের ১,৩ ও ৭ নম্বর ওয়ার্ড দিয়েই শুরু হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   ফ্যামিলি কার্ড   তথ্য   সংগ্রহ   প্রেস কনফারেন্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close